আল-আমিন, নীলফামারী: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্বাধীনতা ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য বিজয় সাইকেল র্যালী ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন হয়েছে।
বৃহঃস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। এর আগে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় সাইকেল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়া নীলফামারী জেলা যুবলীগের আয়োজনে বিজয় মিছিল, মুজিবশতবর্ষ উপলক্ষে শত যুবকের শতমিটার দৌড় প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


