নীলফামারীতে হাজীদের উদ্যোগে প্রতিবন্ধীরা পেলো হুইল চেয়ার

আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) পৌর হাজী কল্যান সমিতির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা সড়কের কালেক্টরেট ৩য় শ্রেণি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী যৌথ গ্রন্থাগারে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।

এতে পৌর হাজী কল্যান সমিতির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোজাম্মেল হক রাসেল। এসময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহিন চৌধুরী, জেলা হাজী কল্যান সমিতির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এন কে আলম চৌধুরী, জেলা হাজী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব ময়েজ উদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, পৌর সাধারণ সম্পাদক সামসুল হক, সহ-সম্পাদক নুরুন্নবী, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোজাহারুল হক প্রমুখ।

পৌর হাজী কল্যান সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান জানান, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এইচ এম মাঈন উদ্দিন আহমেদের সহযোগীতায় পাঁচ জন বিশেষ চাহিদা সম্পর্ণ হুইল চেয়ার ও রোগীদের জন্য ডায়াবেটিক সমিতিকে একটি হুইল চেয়ার দেয়া হয়।’ এর আগে সেখানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়