আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে হাজী কল্যান সমিতির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে জেলা শহরের মার্কাজ মসজিদ সংলগ্ন রহমানিয়া মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস.এম শফিকুল আলম ডাবলু। সভায় জেলা হাজী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব ময়েজ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসলেম উদ্দিন। আলোচনা সভা শেষে কোরআন তিলোয়াত করেন সদর উপজেলা হাজী কল্যান সমিতির সাধারণ সম্পাদক নুরল আমিন কাসেমি। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা হাজী কল্যান সমিতির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এন কে আলম চৌধুরী, আজিজুল হক অটো রাইস মিলের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক, নূহা অটো রাইস মিলের চেয়ারম্যান রাকিবুল হাসান মিশুক, জেলা হাজী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজাহার আলী, প্রচার সম্পাদক আলহাজ্ব মো. নুরুন্নবী, পৌর হাজী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল হক, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাহারুল হক, আলহাজ্ব মজিবর রহমান, আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।


