আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম (৪০) নামে একজন ভ্যান চালক নিহত হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টায় টেংগনমারী-মীরগঞ্জ সড়কের কিসামত বটতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
আজিজুল জলঢাকা উপজেলার আরাজি কাঠালী বালা পাড়া এলাকার তৈয়ব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,ভ্যানে সবজী নিয়ে টেংগনমারী বাজারে যাচ্ছিল সে।একই পথে একটি ট্রাক যাওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান আজিজুল।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা থানার এস আই নুরুল হক।তিনি বলেন ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে।


