নীলফামারীর আন্ত-শ্রেনী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আন্ত-শ্রেনী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নবম শ্রেণী ও দশম শ্রেণী। এতে পেনাল্টিতে ৪-০ গোলে জয়লাভ করে নবম শ্রেণী। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বিদ্যালয় নিকটস্থ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আইয়ুব আলী, আব্দুল মজিদ, আশরাফুল আলম আশরাফ, বিপ্লব রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিয়ার রহমান বলেন, ‘যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে এবং খেলায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’ বিদ্যালয় সূত্রে জানা যায়, ‘আন্ত-শ্রেনী ফুটবল টুর্নামেন্ট শুরু হয় গত ২০ জুলাই। খেলায় বিদ্যালয়ের ছয়টি টিম অংশগ্রহণ করে।’