নীলফামারীর কুন্দপুকুরে নৌকা ইটাখোলায় স্বতন্ত্র প্রার্থীর জয়

আল-আমিন, নীলফামারী: সপ্তম ধাপে নীলফামারীর সদর উপজেলার কুন্দপুকুর ও ইটাখোলা ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এতে কুন্দপুকুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকি (নৌকা) ও ইটাখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেদায়েত আলী শাহ ফকির (আনারস) জয় লাভ করেছে। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আফতাব উজ্জামান।
তিনি জানান, ‘কুন্দপুকুর ইউনিয়নে আবুল কালাম আজাদ সিদ্দিকি (নৌকা) প্রার্থী ৭হাজার ১২৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম মোস্তফা (চশমা) পেয়েছেন ৫হাজার ৯৬ ভোট, শাহাজাহান আলী চৌধুরী (মটরসাইকেল) পেয়েছেন ৪হাজার ৬৪০ ভোট, আজগার আলী (আনারস) ২হাজার ৬৮২ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ দুলাল (হাতপাখা) পেয়েছেন ৪১০ ভোট।

ইটাখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেদায়েত আলী শাহ ফকির (আনারস) ৯হাজার ৬৯ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজুর রশিদ প্রামানিক মঞ্জু (নৌকা) পেয়েছেন ৬হাজার ২৯৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী সুজিত কুমার চৌধুরী (ঘোড়া) পেয়েছেন  ১হাজার ৬২৪ ভোট, জাহাঙ্গীর আলম নান্টু (মোটরসাইকেল) পেয়েছেন ১হাজার ৫৭৮ভোট ও জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ আবু সাঈদ (গোলাপ ফুল) পেয়েছেন ১৬৯ ভোট।’

নির্বাচন সুষ্ঠু ও শান্তি পুর্ণ করতে প্রত্যেক কেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি টহলে রয়েছিল পুলিশের মোবাইল টিম, র‌্যাব ও বিজিবির সদস্যরা। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪২ জন ও সাধারণ সদস্য পদে ১০২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন।

জানতে চাইলে নীলফামারীর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন।