নীলফামারীর চকদুবলিয়া এস.সি.বি উচ্চ বিদ্যালয়ের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবলিয়া এস.সি.বি উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে অভিভাবক, এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির একাংশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা মিঞা, বিদ্যালয়ের ম্যানেজার কমিটির সদস্য আব্দুর রশিদ, মুক্তারাম, ইউপি সদস্য উত্তম কুমার রায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চরণ রায় ও ম্যানেজিং কমিটির সভাপতি রঞ্জিত কুমার রায়ের যোগসাজশে অবৈধভাবে পরিচ্ছন্নতাকর্মী, আয়া ও অফিস সহায়ক নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের এই নিয়োগের বিষয়ে আদালতে একটি মামলা চলমান থাকা সত্তে¡ও তারা নিয়োগ প্রদান করেন যা আইন বর্হিভূত।  এছাড়া নিয়োগ প্রদান করা হয়েছে চুপিসারে ম্যানেজিং কমিটির কেউ নিয়োগ সম্পর্কে জানে না। এমনকি ম্যানেজিং কমিটির সভাতেও প্রধান শিক্ষক ও সভাপতি এ বিষয়ে কাউকে জানায় নি। পরে আমরা নিয়োগের বিষয়ে জানতে পারলে এই বিষয়ে জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে মৌখিক ও লিখিত অভিযোগ দেওয়ার পরও তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে নি।’

বক্তারা আরো বলেন, ‘নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষার তিন দিন আগে প্রবেশপত্র প্রদান করার কথা।  কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়ার জন্য নিয়োগ পরীক্ষার আগের দিন রাতে প্রবেশপত্র প্রদান করেছেন। এছাড়া প্রবেশপত্রে নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য ৮ আগস্টের কথা উলে¬খ থাকলেও প্রবেশপত্রের উপর ওভার রাইটিং করে সেখানে ৫ আগস্ট লিখে পরীক্ষা নেওয়া হয়েছে। এই অবৈধ নিয়োগে প্রধান শিক্ষক ও সভাপতি  লাখ লাখ টাকার বাণিজ্যে করেছেন। আমরা অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি।’ মানববন্ধনে নিয়োগ পরীক্ষার আবেদনকারী দিপু রায়, শিউলি খাতুন, বিউটি আক্তার, মাহমুদা সহ অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।