আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে দীর্ঘ ৯ বছর পর আনন্দ উৎসব ও উদ্দীপনা এবং এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ডোমার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল’র সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
ডোমার উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি, এ্যাড. সফুরা বেগম রুমি সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি, ডোমার, ডিমলা – ১ আসনের সাংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক প্রমূখ।


