নীলফামারীর  র‍্যাবের হাতে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারী র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ এপ্রিল রাতে  পঞ্চগড় জেলার বোদা থানার কাজলদিঘী ইউনিয়নের  ঘাগড়া আরাজী গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ বাদশা (৪৩), গ্রেফতার করে। সে নওগাঁ জেলার বাসিন্দা।
উল্লেখ যে গত ২৮ মার্চ সকালে  ঢাকা আশুলিয়া থানাধীন ইয়ারপুকুর কাঁঠাল বাগান এলাকায় মোঃ বাদশা (৪৩) নামক ব্যক্তি বিভিন্ন রকম লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ঢাকা আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের পর হতে মোঃ বাদশা (৪৩) উক্ত এলাকা হতে পালিয়ে যায়। গণমাধ্যমে উক্ত ঘটনাটিকে গুরুত্বের সাথে নেয় এবং বহুলভাবে প্রচারিত হওয়ার পর ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে, র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষক বাদশাকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং তাকে গ্রেফতার করে।ফ্লাইট লেফটেন্যান্ট সহকারী পরিচালক মিডিয়া পক্ষের অধিনায়ক মাহমুদ বশির আহমেদ এক লিখিত প্রেস রিলিসে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী ৪ বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে। আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।