আল-আমিন,নীলফামারী ঃ নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের প্রাণকেদ্রে অবস্থিত ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসিম হায়দার অপু (৫৯) মৃত্যুতে ডোমার-ডিমলার সাংসদ বীরমুক্তিযাদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার সহ ডিমলাবাসী গভীর ভাবে শােক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায় গতকাল বিকাল বুকে ব্যাথা অনুভব করল তাৎক্ষনিক রংপুর মডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেল শ্বাসকষ্ট জণিত কারনে ১লা জানুয়ারী/২০২২ সন্ধ্যা-৬.২০ মিনিট ইন্তেকাল করেন। আজ ২রা জানুয়ারী রবিবার সকাল ১০ ঘটিকায় তার নিজ বাড়ী ডােমার খাটুরিয়া বসুনীয়া পাড়ায় ১ম জানাজা শেষে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে দুপুর ১২টায় ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- ডোমার-ডিমলার সাংসদ বীরমুক্তিযাদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার, জলঢাকা-কিশােরগঞ্জ আসনের সাবেক এমপি গােলাম মােস্তফা, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযাদ্ধা জয়নাল আবেদীন, ইউ.এনও মা: বেলায়ত হােসেন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মাে: আনায়ারুল হক সরকার মিটু, বিভিন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক/শিক্ষিক,ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশিল সমাজের লােকজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে মৃত্যুর আত্মার মাগফেরাত কামনা করে পুষ্পমাল্য অর্পণ শেষে তার নিজ পারিবারিক কবর স্থানে দাফনকার্য সম্পুন করেন। মৃত্যুকাল তিনি ১টি ছেলে ১টি মেয়ে ও স্ত্রী সহ অনেক গুনাগ্রীহিক রেখে যান। কলেজ সূত্রে জানান ডিমলা কলেজ ২৭ বছর যাবত সুনামর সহিত চাকুরী করে আসছিলেন।


