চলতি অর্থবছরে জনসাধারণের চলাচলের জন্য উম্মূক্ত করা হবে

নীলফামারী-কিশোগঞ্জ সড়কের চাড়ালকাঁটা নদীর উপর নির্মিত ব্রীজ 

আল-আমিন, নীলফামারীঃ ভোগান্তি, অর্থব্যয়, সময়ের অপচয়সহ নানাভাবে প্রমাত্তা চাড়ালকাঁটা নদী পাড়ে-পাড়ে ভুগিয়েছে নীলফামারী-কিশোরগঞ্জ উপজেলা দু’পাড়ের লাখ-লাখ মানুষকে। এসব মানুষের বহু প্রতিক্ষিত চাড়ালকাটা নদী’র উপর নির্মিত ব্রীজ চলতি অর্থবছরে পথচারীদের চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন, নীলফামারী জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র প্রকৌশলী সাইফুল ইসলাম।
নীলফামারী-কিশোরগঞ্জ উপজেলার সীমারেখার বুক চিরে খরস্রোত ধারার চাড়ালকাঁটা নদী বয়ে গেছে। এ নদীর দু’পাড়ের মানুষ পারা-পারে, উৎপাদিত পন্য পরিবহনে, ভোগান্তি-অর্থব্যয়-সময়ের অপচয় ছিল নিত্যদিনে সঙ্গী। এই নদীর দু’পাড়ে হাজার- হাজার মানুষের প্রাণের দাবী-ছিল সরকারের কাছে চাড়ালকাঁটা নদীর উপর (পাড়-ঘাট নামক স্থানে)একটি ব্রীজ নির্মাণের। এই নদীর উপড় নির্মিত ব্রীজটি পথচারীদের চলাচলে খুলে দেওয়া হলে নীলফামারী ও কিশোরগঞ্জ উপজেলার প্রায় হাজার হাজার মানুষের সাথে ব্যবসা-বাণিজ্যেসহ নানাভাবে সেতুবন্ধনের সৃষ্টি হবে। পাশাপাশি ঘটবে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন। এই ব্রীজটি নির্মানের ফলে নীলফামারী জেলা সদরের সাথে বিভাগীয় শহর রংপুর যাতায়াতে দুরত্ব কমে আসবে প্রায় ১৭ থেকে ১৮ কিলোমিটার।
চাড়াকাঁটা নদীর পশ্চিমতীরে বাসিন্দা কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনয়নের ডংগাপাড়র মমতাজুল ইসলাম বলেন, চাড়ালকাঁটা নদীর উপর ব্রীজটি হওয়ার ফলে স্বল্প সময়ে-অর্থের ব্যয় ছাড়াই আমরা এখন নীলফামারী জেলা শহরে  আমাদের উৎপাদিত বিভিন্ন ধরণের ফসল বাজারজাত করে ন্যায্য মূল্য পাবো। হটাৎ করে আমাদের পরিবারের কোন সদস্য অসুস্থ হয়ে পড়লে দ্রুতগতিতে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা সেবাসহ বিভিন্ন অফিস-আদালতে যাতায়াতে ব্রীজটি গুরুত্বপূন ভুমিকা রাখবে।
নীলফামারী শহরের ডাকবাংলো সড়কের চিকিৎসক এটিএম গালাম আজম বলেন, নীলফামারী শহরের সরকারি- বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে। এসব চিকিৎসালয়ে প্রতিদিন নানা-জঠিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীদের আগমন ঘটে।এই চিকিৎসা কেন্দ্রের কোন রোগী’র উন্নত চিকিৎসার প্রয়োজনে এ্যাম্বুলেন্স পরিবহনে রংপুর মেডিকেল হাসপাতালে যেতে হয়। তাদের ক্ষেত্রে চাড়ালকাঁটা নদীর উপর ব্রীজটি নির্মিত হওয়ায় নীলফামারী সাথে রংপুর মেডিকেল হাসপাতালে দুরত্ব কমবে প্রায় ১৭ কিরোমিটার। ফলে ব্রীজটি জনস্বার্থে অগ্রণী ভুমিকা পালন করবে।
কিশোগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের শিক্ষার্থী নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মনিরুল ইসলামের সাথে কথা হলে চাড়ালকাঁটা নদীর নির্মানার্ধীন ব্রীজের পাড়ঘাটে ডেঙ্গী নৌকায় পাড়া-পারের সময়। তিনি এ সময় উৎসাহী হয়ে উচ্চ কন্ঠে বলেন, আমার মতো অনেক শিক্ষার্থীর ভোগান্তি, অর্থব্যয়, সময়ের অপচয়সহ নানা ভাবে প্রমাত্তা চাড়ালকাঁটা নদী পাড়ে-পারে ভুগিয়েছে। এই ব্রীজটি নির্মানের ফলে চাড়ালকাঁটা নাদী পাড়া-পারে  শিক্ষার্থীর ভোগান্তি অবসান ঘটবে।
জানতে চাইলে নীলফামারী জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ১৬ কোটি টাকা ব্যয়ে ২৫২ মিটার দৈর্ঘের গাড়ার ব্রীজটি সরকারের নিজস্ব আর্থায়নে নির্মিত হচ্ছে। ব্রীজটির নির্মান কাজের সর্বক্ষনিক তদারকির ফলে নদী শাসনসহ ব্রীজের মুল অবকাঠামো নির্মানের কাজ শষ হয়েছে। এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে (অ্যাপ্রোচ-রোড়) ব্রীজের সংযোগ সড়ক নির্মাণের কাজ। এ আমি আশা করছি অ্যাপ্রোচ সড়কের কাজ চলতি অর্থবছরে শেষ হবে। ব্রীজের কাজ শেষ হলেই উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্রীজের উপর দিয়ে জন-সাধারনকে চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে।