আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। অধ্যক্ষ ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ,ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধূরী শাহীন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমূখ।
প্রধান অতিথি আসাদুজ্জামান নুর এমপি বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিতে হবে। নীলফামারী সরকারি মহিলা কলেজের এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বর্হি:বিভাগ ও অন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ২টিতেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান জুঁই


