মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি থাকায় নির্বাচনী নৌকার মাঠ গরম করতেই চিরিরবন্দরে সকল দিধাদন্ড ভুলে নতুন পুরনো মিলে নির্বাচনী পথসভায় আওয়ামীলীগ নেতাদের ঐক্য গড়ে উঠেছে।
নির্বাচনের কয়েকদিন আগে এমন ঐক্য ৩০ ডিসেম্বর নির্বাচনে ভালো একটা সুফল বয়ে আনবে এমনটাই আশা করছে অনেকে।
সাবেক আর বর্তমান নেতাদের ভিড়ে চিরিরবন্দরে চলছে এখন নৌকার প্রচরনা । প্রতিদিনের পথসভা গুলোতে মানুষের দম ফেলানো কোন ফুসরত নেই । নৌকা নৌকা করে মুখরিত হয়েছে নৌকার ম । যা সাধারন ভোটাদের দৃষ্টি কেরেছে।
চিরিরবন্দরে রাজনৈতিক নেতাদের এমন হাতে হাত রাখা দেখে নৌকার জয় হবেই অনেক সাধারন ভোটারের ধারনা। তফশীল ঘোষনার পরপরেই মাঠে নামে দিনাজপুর-৪ আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী সফল পররাষ্টমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ।
এর কিছু দিন পরেই নৌকার নির্বাচনী মাঠে দেখা যায় সাবেক হুইপ মিজানুর রহমান মানু ,তারপর একে একে দেখা মেলে ডা: আমজাদ হোসেন,এ্যাড সাইফুল ইসলাম,দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান,আবু হান্নান ছোটনসহ সর্বশেষ গতকাল বৃহ¯পতিবার রাণীরবন্দর পথসভায় দেখা মেলে চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তারিকুল ইসলাম তারিখ। পররাষ্ট্রমন্ত্রীসহ সকল নেতাদের একসাথে হাতে হাত দেখে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত হয়েছে এমনটাই ধরনা নৌকার ভোটারদের।


