মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর চিরিরবন্দর রাণীরবন্দরে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাত ৮ টায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় চিরিরবন্দর বাসীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। দিনাজপুর-৪ আসন থেকে আপনারা আমাকেই ভোট দেবেন। শুধু ব্যালটে আবুল হাসান মাহমুদ আলীর নাম থাকবে।
এ সময় তিনি দিনাজপুর-৪ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর হাত উঁচু করে ধরে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে মাহমুদ আলীকে আবারো আপনাদের উন্নয়ন করার সুযোগ দিন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী যেভাবে আপনাদের জন্য কাজ করছে আমি হলে অতোটা পারতাম না। কারণ আমার সারা দেশ নিয়ে ব্যস্ত থাকতে হয়।


