নৌকা সমবায় সমিতির উদ্যোগে মানিকগঞ্জে  রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি শুরু 

মোঃ বজলুর রহমান, মানিকগঞ্জঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নৌকা সমবায় শ্রমিক সমিতি এর উদ্যোগে শনিবার (০২/০৪/২০২২) থেকে প্রয়োজনীয় নিত্যপণ্যের মধ্যে ৯ প্রকারের পণ্য বিশেষ ছাড়ে বিক্রয় করার উদ্যোগ নিয়েছেন, মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে মৃতঃ জয়নাল আবেদীন এর বড় ছেলে মোঃ জামাল বাদশা ৷ তিনি পেশায় একজন চাউলের ব্যবসায়ী এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পুরুষ ৷
সেখানে গিয়ে দেখা যায়, তিনি যে প্যাকেজ তৈরি করেছেন তার মধ্যে  ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি ডাবরি, ২ লিটার সয়াবিন তেল , ২ কেজি চিনি ১ কেজি মসুরের ডাল, ৫ কেজি পিয়াজ , ৫ কেজি গোল আলু ও ১ কেজি লবনের প্যাকেট ৷
যার সাধারণ বাজার মূল্য ১২০০ টাকা বা তার অধিক ৷ কিন্তু তিনি এ সকল পণ্য মাত্র ১০৬০ টাকায় বিক্রয়ের জন্য ঘোষণা দেন ৷ তিনি বলেন ,“আমি এ সকল পণ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট চিত্তে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রয়ের উদ্যোগ নিয়েছি ৷ যদিও আমি কৃষ্ণপুর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি, তবুও রাজনৈতিক কোনো কারণে বা আমার নাম উজ্জ্বল হওয়ার কারণে এ পণ্য বিক্রয় করছি না ৷ শুধুমাত্র সওয়াবের আশায় এবং আল্লাহর সন্তুষ্টিতে এ সকল পণ্য রোজাদারদের মাঝে বিক্রয়ের ঘোষণা দিয়েছি ৷ যা প্রতিদিন সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত আমার দোকানে বিক্রয় করা হবে ৷
মানুষের সুবিধার্থে আমি দুইটি বিক্রয় পয়েন্ট করেছি ৷ প্রথমত, রাজিবপুর বাজার বিশ্বজাকের এন্টারপ্রাইজ এবং দ্বিতীয়ত পয়েন্ট হল, দানিস্ত নগর মাদ্রাসা মোড় (ছোট বারাহী ) মেসার্স রানা ট্রেডার্স ৷ যেখান থেকে সকলে উন্মুক্তভাবে পণ্যগুলো ক্রয় করতে পারবে ৷ আমি প্রাথমিকভাবে ৫০০ প্যাকেজ তৈরি করেছি এবং মানুষের কেনার অবস্থা দেখে আমি আরো প্যাকেজ তৈরির উদ্যোগ নিবো ৷
যদি, মানুষ আমার প্যাকেজ কিনে সন্তুষ্ট হয় তবে আমি পূর্ণ রমজান মাস ব্যাপী একই সিস্টেম চালু  রাখবো ইনশাআল্লাহ ৷ যেখানে সাধারণ ক্রেতাগণ পাইকারি দামে এ সকল পণ্য এক প্যাকেজে পাবে ৷ এখানে আমার তেমন লাভ নেই এবং আশাকরি ক্ষতিও হবে না ৷ তবে আমার সবথেকে বড় চাওয়া সেটা হল, মহান আল্লাহর সন্তুষ্টি এবং সাধারণ মানুষের মাঝে শান্তি ৷”
পণ্যের গুণগত মান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার এ প্যাকেজ গুলো সম্পূর্ণভাবে মানসম্মত একটি প্যাকেজ ৷ আমি এর গুণগত মান দেখে প্যাকেজ তৈরি করেছি ৷ যা রোযাদারগণ ও সাধারণ মানুষ ভক্ষণ করবে ৷ আমি প্রত্যেকটি পণ্য ক্রয়ের ক্ষেত্রে গুণগত মানের দিক দিয়ে যথেষ্ট নজর রেখেছি ৷ যেখানে প্রত্যেকটি পণ্যের ক্রয়ের রশিদ আমার কাছে রেখেছি ৷ ইচ্ছা করলে যে কেউ তা দেখতে পারবে ৷ এ সুযোগ রেখেছি  শুধু মাত্র এই মাহে রমজান উপলক্ষে, যে কোন লোক এ পণ্য ক্রয়ের অধিকার রাখে ৷
আমার ইচ্ছা, মানুষ যদি এ পণ্য ক্রয়ে খুশি হয়, তবে আমি আরও ১ হাজারো প্যাকেজ তৈরি করব ৷ দরকার হলে পূর্ণ ঈদ পর্যন্ত এ সুযোগের ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ ৷”