অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : অপরাধমূলক ও বিতর্কিত কর্মকান্ডের কারণে অবশেষে সোর্স প্রথা তুলে নেয়া হবে। কোনো সাধারণ মানুষের পকেটে ইয়াবা ঢুকিয়ে গ্রেফতার করা হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের চাকরি থাকবে না। গত সোমবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের টঙ্গী এরশাদ নগর মজিদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো: আনোয়ার হোসেন এ সব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি মাদক, সন্ত্রাস ও সোর্স নির্মূলে পুলিশ কমিশনারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন, সোর্সরা সাধারণ খেটে খাওয়া মানুষের পকেটে ইয়াবা বা গাঁজা ঢুকিয়ে মোটা অংকের টাকা দাবি করে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এ ধরনের অভিযোগ আসে। এ সময় বক্তৃতাকালে তিনি সোর্সদেরকে এলাকা থেকে বিতাড়িত করার ঘোষণা দেন। প্রতিমন্ত্রী মাদক ও সন্ত্রাস নির্মূলে জিএমপি কমিশনারকে হট লাইন চালুর নির্দেশ পরামর্শ দিয়ে বলেন, গুটি কয়েক মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর কাছে আমরা জিম্মি থাকতে পারি না। 
‘চলো যাই যুদ্ধে, মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে’ এই সেøাগানে ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা ভুট্টুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জিএমপি উপ-পুলিশ কমিশনার মো: শরীফুর রহমান (ক্রাইম এÐ প্রসিকিউশন), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, এরশাদ নগর মজিদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শফিকা বানু, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, রোমান দেওয়ান প্রমুখ।


