জেলা প্রতিবেদকঃ পঞ্চগড় সদর উপজেলায় লাইনের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে রবিউল ইসলাম রবি (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পূর্ব শিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল একই এলাকার হালিম ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রবিউল বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. আতিয়ার রহমান তাকে মৃত ঘোষণা করেন।


