জেলা প্রতিবেদকঃ পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে পৌর এলাকার কায়েতপাড়ায় এ ঘটনা ঘটে। রেজাউল একই এলাকার মৃত বজলুর রহমান ঠিকাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রেজাউল নিজ বাড়িতে ঘরের টিনে আটকে থাকা সুপারি গাছের কাঁদি পাড়তে গিয়ে পাশে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান লোপা তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।


