হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯-৫-২০২৩ ইং তারিখে বিকেল ৩,৪৫ মিনিটে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের বেধড়ক পিটিয়েছে বিদ্যালয়ে অফিস পিয়ন মোঃ সাকির হোসেন। কোন কোন ছাত্র-ছাত্রী ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। বিদ্যালয় শিক্ষক মোঃ শরিফ হোসেন কে অবহিত করলেও প্রতিকার পায়নি।
বিদ্যালয়ে মারপিটে কারণে কিছু কিছু ছাত্র-ছাত্রী রাতে অসুস্থ হয়ে পরলে রাতে মা বাবাকে বলে দেয়। ১০-৫-২০২৩ ইং তারিখে সকল অভিভাবকগণ বিদ্যালয়ে উপস্থিত হয়ে মারপিটের দাগ প্রধান শিক্ষককে দেখায়। উপস্থিত অভিভাবকগণ একপর্যায়ে মারমুখী হয়ে উঠলে স্থানীয় চেয়ারম্যান ও হরিপুর থানা পুলিশের সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হয়। ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করলে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সুলতানুল কবির ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের মুখে কথা শুনেন। তিনি জানান অভিযুক্ত পিয়নের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


