পটুয়াখালীতে অধিকার দিবস পালিত

কহিনুর পটুয়াখালী সংবাদ দাতা ঃ  পটুয়াখালীতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত। ২৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটির উদ্যোগে স্থানিয় সার্কিট হাউস প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান। আরও বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি পিযুষ কান্তি হরি, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি, শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম প্রমুখ।