পটুয়াখালীতে কর্মশালা অনুষ্ঠিত

কহিনুর, পটুয়াখালী সংবাদ দাতা : জাতিসংঘ জনসংখ্যা তহবিল সহযোগিতায় পটুয়াখালী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত অফাধহপবসবহঃ ড়ভ ডড়সধহ’ং জরমযঃং শীর্ষক প্রকল্পের আওতায় টহরাবৎংধষ চবৎরড়ফপ (টচজ) ঈড়হংঁষঃধঃরড়হ ডড়ৎশংযড়ঢ় অনুষ্ঠিত হয়েছে।২৩ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী ক্লাব মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা দিলারা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ওয়ার্কশপ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.মোঃ মাছুমুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক খায়রুল আলম মামুন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন। রিসোর্স পার্সন ছিলেন স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।