কহিনুর পটুয়াখালী সংবাদ দাতা ঃ হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হয়ে রাস্ট্রীয় সম্মানে পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন একাত্তরের রনাঙ্গনের জীবনবাজী রেখে লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা একেএম আফজাল হোসেন। শুক্রবার বেলা এগারটায় এ বীর সেনানীর প্রথম জানান অনুষ্ঠিত হয় কলাপাড়া পৌর শহরের কেন্দ্রিয় বড় জামে মসজিদ প্রাংগনে। দল মত নির্বিশেষে হাজারো মানুষের উপিস্থতিতে এসআই নুরুজ্জামনের নেতৃত্বে কলাপাড়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে মরনোত্তর রাস্ট্রীয সম্মান প্রদান করেন। এসময় বিগিউলের করুন সুরে সেখানে নেমে আসে শোকের ছায়া। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার মো. তানভীর রহমান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) আলী আহম্মদ, পটুয়াখালী-৪ আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী মহিব্বুর রহমান মহিব, কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারন মানুষ। উপজেলার ধুলাসরে গ্রামের বাড়ীতে বাদ জুমা দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়েছে পারিবারিক করস্থানে। উল্লেখ্য, ২৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩টা ৪৫মিনিটে ঢাকার সরোয়ার্দী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন মুক্তিযোদ্ধা একেএম আফজাল হোসেন। তিনি বিএনপি কেন্দ্রিয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি ও পটুয়াখালী-৪ সংসদীয় আসনের বিএনপি দলীয় প্রার্থী এবিএম মোশারফ হোসেনের বড় ভাই।


