পটুয়াখালী জেলা স্ব-মিল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন দাখিল

কহিনুর পটুয়াখালী সংবাদ দাতা ঃ  পটুয়াখালী জেলা স্ব- মিল শ্রমিক ইউনিয়ন রেজি নং- ১৫৮০ খুলনা এর নির্বাচন ২০১৮‘র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার রাত ৮ টায় উক্ত “স্ব” মিল শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয়ে ৯ টি পদের অনুক‚লে একাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন। মনোনয়ন দাখিল করেছেন সভাপতি পদে এক জন কাজী আলমগীর (ছাতা), সহ-সভাপতি পদে দুই জন মোঃ সোহরাব প্যাদা (ঘড়ি) ও মোঃ হেমায়েত উদ্দিন খান (হরিণ), সাধারন সম্পাদক পদে দুই জন মোঃ নুরুল ইসলাম (মাছ) ও মোঃ হারুন হাওলাদার (চেয়ার), সহ-সাধারন সম্পাদক পদে দুই জন মোঃ নাসির প্যাদা (মোমবাতি) ও মোঃ শহিদুল হাওলাদার (মোরগ), সাংগঠনিক সম্পাদক পদে দুই জন মোঃ খোকন শরীফ (সিলিং ফ্যান) ও মোঃ সোনা গাজী (হুক্কা), কোষাধ্যক্ষ পদে দুই জন মোঃ জালাল হাওলাদার (জাহাজ) ও মোঃ আলতাফ (ট্রাক), প্রচার সম্পাদক পদে দুই জন মোঃ নাসির জোমাদ্দার (বালতি) ও মোঃ আবুল হাওলাদার (ফুটবল), দপ্তর সম্পাদকপদে মোঃ জসিম আকন (তালা-চাবি) এবং সমাজ কল্যান সম্পাদক পদে মোঃ শহিদ হাওলাদার (হাঁস)। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, পটুয়াখালী জেলা স্ব- মিল শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২০১৮‘পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. মোঃ শাহিন মিয়া ও সদস্য সমির কুমার কর্মকার, মোঃ হানিফ হাওলাদার, পৌর শ্রমিকলীগের সভাপতি মোঃ আলমাস মোল্লাসহ স্ব- মিল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।