পটুয়াখালী-২, বাউফলে আমেজ ফিরে পেল ভোটাররা

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী-২,(বাউফল) আসনে আওয়ামীলীগ মনোনীত আ.স.ম ফিরোজ এমপি দলীয় মনোনয়ন এবং জাতীয়তাবাদী (বিএনপি) মনোনীত সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার আপিল বিভাগ থেকে বৈধতা নিয়ে নির্বাচনে যাচ্ছে। এ ছাড়াও আপিলের মাধ্যমে বৈধতা পেয়েছেন ড.শফিকুল ইসলাম মাসুদ । জাতীয় সংসদ নির্বাচন প্রধান দুই দলের মধ্যে আওয়ামীলীগ দলীয় আ.স,ম ফিরোজ , জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় শহীদুল আলম তালুকদার এবং ঐক্যজোটের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ এর মনোনয়ন আইনী জটিলতায় আটকে গেলেও আপিল বিভাগ থেকে শেষ পর্যন্ত বৈধতা পেয়েছে। ফলে চাঙ্গা হয়ে উঠেছে বাউফল নির্বাচনী এলাকা।সোমবার গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ্আারপিও ১৯৭২ এর আর্টিক্যাল ১৬ (২) ও ১৬ (৩) অনুযায়ী ক্ষমতাবলে আ.স.ম ফিরোজ এমপি কে দলীয় মনোনীত প্রার্থী হিসাবে চুড়ান্ত করা হয়েছে। অপরদিকে বিএনপি তাদের প্রার্থী চুড়ান্ত না করলেও আশা করা হচ্ছে দীর্ঘদিন পরে দুই হেভীওয়েট প্রার্থীর মধ্যে নির্বাচনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে।
উল্লেখ্য,একাদশ জাতীয় সংসদ নির্বাচন, পটুয়াখালী-২ (বাউফল) থেকে বিভিন্ন দলের ১২ জন মনোয়ন ফরম ক্রয় করলেও গত ২৮ নভেম্বর শেষ দিন মনোয়ন পত্র দাখিল করেছেন ৯ জন।