পটুয়াখালী-২ বাউফলে জোট-মহাজোটসহ আট প্রার্থীর মনোনয়ন পত্র জমা

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ২৮ নভেম্বর বুধবার পর্যন্ত পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনে আট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি কর্মকর্তা পিজুস চন্দ্র দের কাছে ছয় জন এবং রিটার্নিং অফিসার ও পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর কাছে দুই জন প্রার্থী ওই মনোনয়পত্র দাখিল করেন। বুধবার দুপুর ২ টায় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার ও তাঁর সহধর্মীনি ছালমা আলম এবং ৩ টায় বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন মনোনয়পত্র জমা দেন। এরা তিন জনই হলেন বিএনপি’র মনোনীত প্রার্থী।এরপর বিকেল ৪ টায় আওয়ামীলীগের মনোনীত জাতীয় সংসদের চীফ হইপ আসম ফিরোজ মনোনয়পত্র জমা দেন। এ ছাড়া একই দিনে আওয়ামীলীগের বিকল্প প্রার্থী কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শামছুল হক রেজা ও স্বতন্ত্র প্রার্থী জামায়েতের ঢাকা মহানগর (দক্ষিন)এর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এই দুজন রিটার্নিং অফিসার ও পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।এর আগে সোমবার বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোঃ নজরুল ইসলাম এবং মঙ্গলবার বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি কমরেড শাহাবুদ্দিন আহমেদ সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।