পদে আওয়ামী লীগ,চেতনায় জামায়াত!

ঝলকাঠি প্রতিনিধি : ২০১৫ সালের ৮ নভেম্বর রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘জামায়াত-শিবির ও বিএনপি থেকে আওয়ামী লীগে নয়।’ কিন্তু তার পরও অনুপ্রবেশ থেমে নেই। নানা প্রক্রিয়ায় জামায়াত-শিবির-বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশের পর অনেকে পদ-পদবিও বাগিয়ে নিচ্ছেন। ঝালকাঠি ১ আসনের এম.পি বিএইচ হারুনের নেতৃত্বে জামায়াত পন্থী নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান করানোর উৎসব চলছে বেশ আগে থেকেই। অভিযোগ রয়েছে, এম.পি বিএইচ হারুনের ছত্রছায়ায় এসব নেতাকর্মীই এখন আওয়ামী লীগের সামনের সারিতে থাকেন। এদের দাপটে ত্যাগীরা ছিটকে পড়েছেন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৈৗলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদ হোসেন রিপন নিজেকে আওয়ামীলীগ নেতা দাবি করলেও কাগজ পত্র বলেদেয় তিনি জামায়াতের কাঠালিয়া থানা সমাজ কল্যাণ সম্পাদক। কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরে তার কর্মের ফিরিস্থি, কবে জামাতের নেতাদের নিয়ে বৈঠক করেন সেই রেজুলেশন ও বেরিয়ে আসে জনসম্মূখে । এনিয়ে স্থানীয় সচেতন মহলে বেশ সমালোচনার ঝড় উঠেছে। কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের নেতা ও সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ মোহাম্মাদ মোয়াজ্জেম হোসেন বলেন, মাহমুদ হোসেন রিপন কখনও আওয়ামীলীগ করে নি। এরা স্বাধীনতা বিরোধী পরিবারের লোক ও এম,পি,হারুনের পুনর্বাসন ,বর্তমানে হামলা মামলা থেকে মুক্তি পেতে সূচতুর এই জামাত নেতা নয়া কৈৗশলে আওয়ামীলীগে নাম লিখিয়েছে। বর্তমানে ঝালকাঠি ১ আসনের এমপি বজলুল হক হারুনের সাথে হাত মিলিয়ে আওয়ামীলীগে নাম লিখিয়েছে বর্তমানে পদে আওয়ামী লীগ হলেও এদের চেতনায় রয়ে গেছে জামায়াত! স্থানীয় আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীরা দাবি করেন জামায়াতী এই নেতাকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি ও দল থেকে অপশরন করা হোক। কারণ এরা নিজের সার্থ হাসিল করতে গোপনে দলের বিরুদ্ধে কাজ করে। তবে এব্যাপারে মাহমুদ হোসেন রিপনের কাছে জানতে চাইলে মূখ খুলতে নারাজ তিনি ।