পদ্মায় প্রবল স্রোত, ফেরি চলাচল ব্যাহত

ghat

পদ্মার প্রবল স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি । এতে ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের চাপ।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে পদ্মার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে রয়েছে প্রবল স্রোতও। ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে বেগ পেতে হচ্ছে। বর্তমানে ১৬টি ফেরির মধ্যে চলছে মাত্র ৫টি।

একই চিত্র পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও। তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। পারাপারে আগের তুলনায় দ্বিগুণেরও বেশি সময় লাগায় ভোগান্তিতে পরিবহন চালক ও যাত্রীরা। এ রুটে ১৭টির মধ্যে চলছে ১০টি ফেরি।