পদ্মা ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস পালন

নিউজ ডেস্কঃ ‘সব অসম্ভব দেবো পাড়ি, আমি নারী, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে পদ্মা ব্যাংক লিমিটেড।
রোববার (৮ মার্চ) গুলশান কর্পোরেট হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু নারী সহকর্মীদের ফুল দিয়ে ও কেক কেটে শুভেচ্ছা জানান।  এই সময় তিনি নারী সহকর্মীদের প্রশংসা করেন এবং ধন্যবাদ দেন পদ্মা ব্যাংক পরিবারের সঙ্গে থাকার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাৎ হোসেন, হেড অফ বিজনেস জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, এইচআর ও কর্পোরেট হেড এম আহসান উল্লাহ খান, সিএফও শরিফুল ইসলাম-সহ অন্যান্য কর্মকর্তারা।