তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু স্লোগানে খানসামা থানা পুলিশের আয়োজনে ২৫ জুন শনিবার সকালে খানসামা থানা পুলিশ ও জনগনের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি থানা পুলিশ চত্ত্বর হতে শুরু করে খানসামা বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ,সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,খানসামা থানা নবাগত ওসি চিত্ত রঞ্জন রায়,ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলাম,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ,যুগ্ম আহবায়ক লিটন রহমান লিটু,উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক সুশান্ত মহন্ত সহ থানা পুলিশ সদস্যগণ ও আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দের।


