পনেরো বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পনেরো বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল নয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান মারুফ ও সাগর হোসেনকে পনেরো বোতল ফেন্সিডিলসহ আটক করেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা  থানার এসআই (নিঃ) মোঃ গিয়াস উদ্দিন ও এসআই (নিঃ) বিকাশ চন্দ্র সরকার  গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানাধীন ধূলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া/রামভদ্রপুর গ্রাম হইতে কুক্ষাত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান মারুফ ও সাগর হোসেনকে ১৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করেন। মেহেদী হাসান মারুফের বাড়ি উপজেলার চাঁদপুর গ্রামে। আসামী মারুফের পিতার নাম আতিয়ার রহমান। আরও জানা যায়, কৌশল অবলম্বন করে দশপাকিয়া পুলিশ ফাড়ির সহযোগিতায় কুষ্টিয়া গ্রামের দুই দিক থেকে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

চৌগাছা থানার এসঅাই গিয়াস উদ্দিন ও এসঅাই বিকাশ চন্দ্র আসামীদ্বয়ের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আসামী মারুফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী, তাহার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। আজকের আটকে তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছে।