পরিচয় মিললো চৌগাছায় পাওয়া পরিচয়হীন লাশের

আব্দুল আলীম, চৌগাছা (প্রতিনিধি) যশোরঃ অবশেষে চৌগাছায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে । রবিবারে (১৮ নভেম্বর ) পাওয়া লাশটি শার্শার ট্যাংরালী গ্রামের আব্দুল রাজের মেয়ে  ও ডিহি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী তাসলিমা । সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে নিহতের স্বজনেরা চৌগাছা থানায় এসে লাশ সনাক্ত করেন ।
নিহতের ভাবি বলেন চার সন্তানের জননী তাসলিমার স্বামী মালয়েশিয়ায় থাকেন । কিন্তু তেমন টাকা পয়সা পাটান না । তাই স্ত্রী তাসলিমা কিছুটা বেপরোয়া হয়ে পড়ে । কিছু দিন আগে নিহতের ছেলে শাওন মারা যায় । বর্তমানে তাসলিমা ঝিকরগাছা শহরে তার খালা আনোয়ারার বাড়িতে থেকে একটি হোটেলে কাজ করে দিন যাপন করতেন এবং বাকি চার সন্তান রঘুনাতপুরে স্বামীর বাড়িতে থাকতো । বাবা আব্দুল রাজ বলেন মেয়ে একটু বেপরোয়া হওয়ায় বেশি যোগাযোগ রাখতাম না ।
নিহতের খালা আনোয়ারা বেগম বলেন তাসলিমা গত শনিবার ১৭ নভেম্বর কাজে গিয়ে আর ফিরে আসেনি । তবে কোথায় কাজ করতো সে ঠিকানা তিনি জানেন না । ডিহি ইউনিয়নের মেম্বর মফিজুল ইসলাম নিহতের বিষয়ে তেমন কোন তথ্য দিতে পারেন নাই ।
লাশের তদন্ত কর্মকর্তা এ এস আই জামাল উদ্দীন বলেন লাশের সাথে পাওয়া মোবাইলে কোন সিম না থাকলেও আবু বক্কর নামে সেভ করা নম্বরে রিং দিলে মনিরাম বাড়ি বলেন । সেই সূত্র ধরে রবিবারেই মনিরামপুরে অভিযান চালালে আবু বক্করের বাড়িতে তালা বদ্ধ পাওয়া যায় । ফলে কাউকে আটক সম্ভব হয়নি । তবে তদন্ত চালালে খুব শিঘ্রই তাদের আটক করা যাবে ।
এস আই আকিকুল ইসলাম বলেন হত্যাকারিদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে । মামলা তদন্তের স্বার্থে আর কিছুই বলা যাবে না ।