কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন চাপাইর ইউনিয়নের মধ্যবর্তী অঞ্চলে তিন ফসলি জমিতে গড়ে উঠেছে বেশ কয়েকটা ইট ভাটা,
পাশেই রয়েছে জনবসতী ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার,ভাটার জন্য ব্যবহৃত হচ্ছে তিন ফসলি জমি। ভাটার চারপাশে রয়েছে কয়েক শত বিঘা আবাদি জমি, নদী, নালা, খাল, বিল। কন্তু ইট ভাটার কালো ধোয়া আর নদী, খাল, বিল হতে মাটি খননের ফলে পরিবেশের উপর ব্যাপক চাপ পড়ছে এমনকি চাষাবাদে ব্যাক্ত ঘটছে বলে জানালেন স্থানীয় জনসাধারণ। কমে যাচ্ছে ফসলের ফলন ও উৎপাদন আইন না মেনে ভাটায় ব্যবহার করছেন নিন্ম মানের চমনি, জ্বালানী হিসেবে কাঠা, ও নানা উপাদান মিশ্রীত কয়লা ।
যা পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর বিশেষজ্ঞরা যানালের বাতাসের সাথে এসব ক্ষুদ্র ও ক্ষুদ্রাতি কণা মিশ্রীত হচ্ছে যা মানব দেহের জন্য ক্ষতিকর।
নভেম্বর হতে ফেব্রুয়ারী মাস পর্যন্ত এই ক্ষতিকারক উপাদান বেশি থাকে ৩ থেকে ৪ গুণ এবং এর প্রধান কারণ শতশত ইট ভাটার কালো ধোয়া।
নষ্ট হচ্ছে পরিবেশের স্বাভাবিক ভারসাম্যতা বৃদ্ধি পাচ্ছেনা গাছপালা। এই বিষয় নিয়ে অনুসন্ধান করতে ভাটা মালিকের কাছে যাওয়া হলে মালিক পক্ষ কোন তোয়াক্কা করেনি।
পরে এ বিষয়ে এলাকার জনসাধারনের কাছে প্রশ্ন তুললে জানা যায়, (জে.এ.বি) এন্টারপ্রাইজ ইটভাটার মালিক ছিলেন পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহদাৎ হোসেন। তার কাছে থেক অপর এক মালিক ভাটাটি ভাড়া নিয়ে পরিচালনা করছে যেখানে নেই কোন আইন-কানুন নীতিমালা, যা আছে তা তাদের বানানো আইন।


