নিজস্ব প্রতিবেদক, খুলনা : মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। খুলনার পাইকগাছা উপজেলা সদরে ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চায়না দেবনাথের (৫০) মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক ছেলে এসএসসি পরীক্ষার্থী আকাশ দেবনাথ (১৬) আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বোনের ছেলের আশীর্বাদে উপজেলার কাটিপাড়ায় যাওয়ার সময় দ্রুতগামী ভ্যানের ধাক্কায় চায়না দেবনাথ ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার কাটিপাড়া গ্রামের নিতাই দেবনাথের স্ত্রী।


