জেলা প্রতিবেদকঃ মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ও গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে ফেরি।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে যানবাহনের অপেক্ষায় ফেরি এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।
তিনি বলেন, ভোর থেকেই যানবাহনের চাপ নেই পাটুরিয়া অংশে। ১৫টি ফেরির মধ্যে ৭টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে নিয়োজিত ছিলো। পাটুরিয়া অংশে এখন ফেরি যানবাহনের অপেক্ষায় রয়েছে, ফেরিগুলো লোড না হলে দৌলতদিয়ার উদ্দেশে ছাড়ছে না ঠিক তেমনিভাবে ওই পার থেকেও লোড না হলে এই পারে অাসছে না। তবে দুপুরের দিকে ঢাকা থেকে কিছু ছোট ব্যক্তিগত গাড়ি অাসতে পারে বলে জানান এই কর্মকর্তা।


