পাটুরিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রীর চাপ

জেলা প্রতিবেদকঃ ঈদুল ফিতরের ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট হয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মানুষের চাপ।

শনিবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে এমন দৃশ্য দেখা যায় পাটুরিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, রোববার যেহেতু সরকারি অফিস অাদালত খোলা, সেজন্য ঈদ ফেরত যাত্রীর চাপ কিছুটা বেশি পাটুরিয়া ঘাটে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ৫টি বড় রো রো ফেরি এবং ৫টি ছোট ইউটিলিটি ও কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।