পাথরঘাটায় নৌবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

জেলা প্রতিবেদকঃ বরগুনার পাথরঘাটায় করোনার প্রভাবে কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা কে এম পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী উপজেলার ৭৫ পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ২ টা সাবান দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, নৌবাহিনীর লে. কমান্ডার দীপংকর রায়, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. সহিদ প্রমুখ।