মো:মিজানুর রহমান বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর পূর্ব পাশে মাঝের চরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মো. রফিকুল ইসলাম রানা (৩৬) নামে এক জলদস্যু নিহত হয়েছে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-৮ এর সাথে এ ঘটনা ঘটে।
এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম রানা নোয়া বাহিনীর সাবেক সদস্য বলে জানান, তবে তার পরিচয় জানা যায়নি।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান, র্যাব- এর ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে পাথরঘাটা থানায় রফিকুল ইসলাম রানাসহ অজ্ঞাত ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


