পাথরঘাটায় ৫ দফা দাবিতে মানববন্ধন

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি:বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও উপজেলা নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে আজ বেলা ১২ টায়  ৫  দফা দাবিতে পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে
 মানববন্ধন  করা হয়েছে।
৫ দফা দাবিগুলো হলো:৫০ শয্যা হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক নিয়োগ, এক্স-রে মেশিন দ্রুত চালুসহ টেকনিশিয়ান নিয়োগ, বাধ্যতামুলক গাইনী চিকিৎসক নিয়োগ,হাসপাতালে সকল পরীক্ষা-নিরীক্ষাসহ ব্লাড পরীক্ষার টেকনিশিয়ান নিয়োগসহ সরকার কর্তৃক ওষুধ সঠিকভাবে বন্টন, সরকারি অ্যাম্বুলেন্স সব সময় সচল রাখাসহ সরকারি নির্ধারিত মুল্যে ভাড়া নেয়া।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম খোকন, মির্জা শহিদুল ইসলাম খালেদ, ইমাম হোসেন, কাউন্সিলর রোকনুজ্জাান, মেহেদী শিকদার, কাজী রাকিব, শেখ রাসেল, শারমিন, এস.এম. উজ্জল, শুভ প্রমুখ।
এ সময় বক্তারা বলেনহাসপাতালসহ ক্লিনিকগুলোকে অপচিকিৎসা বন্ধ, হাসপাতাল ও ক্লিনিকের  সেবা বিভিন্ন অফিসিয়াল  বিষয় মনিটরিং এর ব্যবস্থা করতে হবে।