জেলা প্রতিবেদকঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে নির্মল চন্দ্র হাওলাদার (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষক উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত জাদব চন্দ্র হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বৃষ্টির সময় মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হলে নির্মল বাড়ির কাছে মাঠে গরু আনাতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে নির্মলের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।


