পুকুরে গোসল করতে নেমে ডুবে মৃত্যু এক ছাত্র

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রংপুর: রংপুরে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন সৌখিন (২২) নামে এক মেডিকেল কলেজের ছাত্র। শুক্রবার দুপুর ১টার দিকে নগরীর বিশ মেগাওয়াট বালাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সৌখিন নগরীর মেডিকেল ধাপ এলাকার বাসিন্দা চিকিৎসক সামসুজ্জামানের ছেলে। তিনি রংপুরের একটি প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করতেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সৌখিন তার দুই বন্ধুসহ গোসল করতে ওই পুকুরে নামে। এর কিছুক্ষণ পর সৌখিনের খোঁজ না পেয়ে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা এসে রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।