এস এস মেহেদী হাসানঃ কাটাখালী প্রেস ক্লাবের এক যুগ পুর্তি অনুষ্ঠানের প্রাক আলোচনা সভা ফকিরহাটের কাটাখালীতে নিজস্ব কার্যালয়ে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় রিপোর্টাস ক্লাবের সভাপতি বি এম রাকিব হাসান। এম এম সি মেহেদি হাসানের উপস্থাপনায় এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ফটিক ব্যানার্জী, মোঃ মোজাহিদুর রহমান, বাদশা আলম, শেখ আনিসুর রহমান, সদ্দার মনিরুজ্জামান, মোঃ মিজানুর রহমান প্রমুখ। এসময় আলোচোক গণ সাংবাদিক সুবর্ণা আক্তার নদীর হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানিয়ে প্রতিবাদ সভা ও কর্মসূচি বিষয়ে আলোচনা করা হয়।


