এইচ এম কাওসার মাদবার বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার আমতলী উপজেলা কৃতি সন্তান জনাব মোঃ হুমায়ুন কবির পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পেয়েছেন।
বুধবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধি শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত আলাদা দুটি (৫ জন ও ২৩০ জন) প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
আদেশে প্রজ্ঞাপনের ২৩০ জনকে সুপার নিউমারির পদের বিপরীতে এসপি হিসেবে পদোন্নতি দয়ার কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। আর যারা মিশনে বা উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে রয়েছেন তারা দেশে ফিরলে পদোন্নতি কার্যকর হবে।
অপরদিকে গত মঙ্গলবার (৬ নভেম্বর) পৃথক এক প্রজ্ঞাপনে চারজন অতিরিক্ত আইজিপি ও ১৩ ডিআইজিকে পদোন্নতি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের ২৩৫ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদ থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদমর্যাদায় উন্নীত হয়েছেন আমতলীর কৃতি সন্তান মোঃ হুমায়ুন কবির।


