‘‘পুলিশ সেবা সপ্তাহ ২০১৯’’

মোঃআসাদুল ইসলাম চট্রগ্রাম প্রতিনিধি: পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপল ওপেন হাউজ ডে পালন করলেন ইপিজেড থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজ ৩০ জানুয়ারী ২০১৯ তারিখ সকাল ১০ ঘটিকায় ইপিজেড থানার সামনে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি ইপিজেড পুলিশ ফাড়ির ইনচার্জ জনাব সাজ্জাদ কামালের স ালনায় পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নুরুল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ওসমান গণি, সেকেন্ড অফিসার জনাব শফিকুল ইসলাম, বিভিন্ন বিট অফিসারগণ ১২১ নজরুল ইসলাম, ১২২ নাসির উদ্দিন, ১২৫ সাজ্জাদ কামাল, ১২৬ মোঃ জিল্লুর রহমান এবং আরো অনেকে ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী শফিউল আলম, ইপিজেড থানা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা শারমিন সুলতানা ফারুক।
সভাপতি আইন সহায়তা কেন্দ্র (বাসক), চট্টগ্রাম জেলা, ও সাধারন সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর এর মোঃ নাছির উদ্দিন মোল্লা।

উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সমাজ সেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এক একজন করে বক্তব্যের মাধ্যমে মত প্রকাশের সুযোগ পায়। উক্ত বক্তব্যে উঠে আসে এলাকায় যাতে কোন চাঁদাবাজি, জুয়ার বোর্ড, মাদক এবং নারী নির্যাতন, নারী ধর্ষন, ইভটিজিং বন্ধের দাবী। গরীব মানুষ যদি মামলা করতে আসে তাদের কাছ থেকে যাতে পুলিশ টাকা পয়সা না নেয় সে বিষয়টিও।

উক্ত অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ তাদের বক্তব্যে বলেন, আমরা এলাকার সঠিক তথ্য পাই না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব এলাকার সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিচিং, মাদক দ্রব্য, জুয়ার বোর্ড এবং অস্ত্রসহ বিভিন্ন প্রকার অপরাধের তথ্য সরাসরি অফিসার ইনচার্জ ইপিজেড থানা অথবা সরাসরি সহকারী কমিশনার পুলিশ বরাবর জানাবেন। প্রয়োজনবোধে নামে অথবা বেনামে লিখিতভাবে জানাতে অনুরোধ করছি। ইহাতে আমাদের সঠিক সময় সঠিক কাজ করতে সুবিধা হবে বলে আমরা মনে করি।