জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাসস্ট্যান্ডে মানববন্ধন করে মানিকগঞ্জ নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
০৬-ই ফেব্রোয়ারি রোজ শনিবার সকাল ১১ টার দিকে মানববন্ধন এর আয়োজন করে মানিকগঞ্জ নার্সিং কলেজ এর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীরা। FWV(ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর)দের মিড ওয়াইফ সমমান দেওয়ার ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদও জানানো হয় মানববন্ধন থেকে।
০৫-ই ফেব্রোয়ারি রোজ শুক্রবার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে নেওয়ার দাবীও জানান মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা।


