পলাশ হাওলাদার; আশুলিয়াঃ ঢাকার শিল্পা ল সাভার আশুলিয়া ও ধামরাইয়ে প্রায় সবগুলো পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। পোশাক শিল্প খাতের শ্রমিকদের মাঝে শৃঙ্খলা ফিরে এসেছে বলে সাংবাদিকদের সাথে আলোচনা সভায় এ কথাগুলো বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান শাফি, বিপিএম, পিপিএম।
মঙ্গলবার ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার শিল্পা ল আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের ভেতরে এক আলোচনা সভায় বর্তমান আইনশৃঙ্খা পরিস্থিতি ও পোশাক শ্রমিকদের আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান বলেন, গত কয়েক দিনে পোশাক শ্রমিকদের আন্দোলনের পর আজ সবাই কাজে যোগ দিয়েছেন, এজন্য ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান তিনি। বাসা ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন যে, দুই বছর বাসা বাড়ির মালিকরা ভাড়া বৃদ্ধি করতে পারবেন না, আর যদি কেউ এর বিরোধীতা করেন, তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন আশুলিয়ার শ্রমিক নেতা মিজানুর রহমান। তিনি বলেন, প্রায় সবগুলো পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, এতে আমরা শ্রমিক সংগঠনের সবাই খুশি, আর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন বলে দাবি করেন এই শ্রমিক নেতা।
এ বিষয়ে সাভার আশুলিয়া ভাড়াটিয়া পরিষদের সভাপতি মোঃ সরোয়ার হোসেন বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন তারা কারখানায় কাজ করছেন। আজ মঙ্গলবার প্রায় সবগুলো পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা এটা, সবার জন্য ভালো হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সঠিক সময়ে সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ।
তথ্যমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মজুরি কাঠামো ৭ গ্রেডের ৬ গ্রেডের বেতন বৃদ্ধি করা হয়েছে। এতে সর্বোচ্চ বেতন বেড়েছে ৫২৫৭ টাকা, সর্বনি¤œ বেড়েছে ২৭০০ টাকা। পোশাক শ্রমিকরা জানুয়ারি মাসের বেতন নতুন মজুরি কাঠামো অনুসারে পাবেন। সাংবাদিক ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা শেষে পুলিশ সুপার শাহ মিজান সবাইকে ধন্যবাদ জানান, আর আগের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছেন তিনি। এখন যদি কেউ পোশাক শ্রমিকদেরকে উস্কানি দেয় বা যানবাহন ভাংচুর করে এবং সড়ক অবরোধের চেষ্টা করে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। তালিকা করে দোষী ব্যক্তিদেরকে আটক করা হবে। তিনি আরো বলেন, সাংবাদিক ও শ্রমিক নেতা এবং শ্রমিক ভাই বোনদের পাশে আমরা ঢাকা জেলা পুলিশ আছি-থাকবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের নিরাপত্তা দিবো।


