চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা পাঁচনমনা গ্রামের আলাউদ্দীনের পুত্র এবং পৌর স্বচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন (৩২) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। চৌগাছা প্রেসক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬ঃ৩০ টায় শহরের প্রেসক্লাবের সামনে দিয়ে যাবার সময় নিহত শাহিনুর রহমান শাহিন মটরসাইকেল ভ্যানের সাথে মেরে দিয়ে নিচে পড়ে যান । পথচারীরা দ্রুত উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । কর্তব্যরত চিকিৎসক ডাঃ আওরঙ্গজেব বলেন নিহতের শরীরে কোন দাগের চিহ্ন নেই । ধারণা করা যায় দুর্ঘটনার পরে পড়ে গিয়ে স্ট্রোক হয়ে মারা যান । চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


