মোঃ জাহাঙ্গীর হোসেন; জেলা প্রতিবেদনঃ এ এম নাঈমুর রহমান দুর্জয়(সদস্য মানিকগঞ্জ-১) এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে শিবালয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
শিবালয় থেকে সোলাইমান, মানিকগঞ্জঃগত ২২-শে এবং ২৩শে জুন প্রকাশিত ‘করোনা কালেও বিতর্কে তিন এম পি এবং সেই দুর্জয় এখন পাওয়ার প্লান্টের মালিক’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিন দুটি সংবাদ প্রকাশ করে।
সংবাদে এ এম নাঈমুর রহমান দুর্জয়ের ব্যাপক অনিয়ম-দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগের বিবরণ তুলে ধরা হয়েছে। শিবালয় উপজেলা ছাত্রলীগের ব্যানারে মানিকগঞ্জ-১(শিবালয়, ঘিওর, দৌলতপুর) আওয়ামী লীগ সমর্থিত সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে শিবালয় উপজেলা প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন করে।
শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস বলেন, বিশ্বব্যাপী চলমান নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণে দেশের মানুষ যখন আতংকিত, মাননীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় তাদের সাহায্যার্থে অবিরাম কাজ করে চলেছেন ঠিক তখনই জনপ্রীয় জননেতা ও সাবেক ক্রিকেট অধিনায়ক এর বিরুদ্ধে এক শ্রেনীর কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ সকল কুচক্রী মানুষদের চিন্হিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান মানববন্ধনে অংশ নেওয়া অন্য আওয়ামী সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।


