প্রচন্ড শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা খানসামা

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলায় গত ৩দিন ধরে শৈত্যপ্রবাহে কুয়াশার চাঁদরে ঢাকা শীতে কাপছে খেটে খাওয়া লোকজন।দিন দিন শৈত্যপ্রবাহ ও কুয়াশার তীব্রতা বেড়েই চলছে।

এভাবে চলতে থাকলে গ্রামীণ জনপদের কৃষক ও স্কুল পড়–য়া কমলমতি শিশুদের সহ মায়ের কোলে থাকা ছোট শিশুদের নানা রকম ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হবে বলে আসঙ্কা করা হচ্ছে।আজ দিনের ১১ টা পর্যন্ত লাইট জ্বালিয়ে মটরজান ও অটোবাইক সড়কে চলাচল করতে লক্ষ করা গেছে।প্রচন্ড ঘনকুয়াশা ও হিমেল হাওয়ার ঠান্ডায় স্থবির হয়ে পডেছে জনজীবন।কর্মহীন হয়ে পড়েছে কর্মজীবি মানুষ।শীতে গরম কাপড় না থাকায় খরখুটো জ্বালিয়ে আগুন তাপিয়ে দিন কাটাচ্ছে উপজেলার গরিব দুঃখি মানুষগুলো।