মোস্তাক আহমদঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জননন্দিত জননেতা আলহাজ¦ জাফর আলম গণসংযোগ ও প্রচারণায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন।
তিনি ভোগ বিলাস ও টাকার পাহাড় গড়ার রাজনীতিতে বিশ^াসী নন। তাঁর কাছে রাজনীতি মানে মানবসেবা। আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয়ের মালা ছিনিয়ে আনার লক্ষ্যে প্রতিনিয়ত তিনি ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। খোঁজ খবর নিচ্ছেন গরিব দুখী মানুষের। চকরিয়া-পেকুয়াবাসীর সুখে-দুঃখে, সময়ে-দুঃসময়ে, বিপদে-আপদে সব সময় সবার আগে তাঁর মত ছুটে আসবার কেউ কি আছে আর ? এলাকার সকল মানুষকে বুকভরে ভালোবাসেন তিনি। তাইতো মানুষও তাঁকে হৃদয় উজাড় করে শ্রদ্ধা করেন।
ভালোবাসায় সিক্ত করেন বার বার। শিক্ষা, আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞায় তাঁর জীবন কানায় কানায় পূর্ণ। সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের নেতা কর্মীদের কাছে তিনি সমধিক গ্রহণযোগ্য ও জনপ্রিয়। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে ও চকরিয়া-পেকুয়াকে আধুনিক ও উন্নত মডেল উপজেলায় পরিণত করতে তাঁর কোন বিকল্প নেই। তাই তিনি সকলের দোয়া ও সহযোগীতা প্রার্থনা করছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়ে জীবনের বাকী সময়টুকু এলাকার গণমানুষের সেবা করে অতিবাহিত করতে চান তিনি।
তিনি ১৯৭৩ খ্রি. থেকে ২০১৮খ্রি. পর্যন্ত দীর্ঘ ৪৫বছরের অতীত রেকর্ড ভেঙ্গে আগামী ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করবার লক্ষ্যে আশায় বুক বেঁধেছেন। তাঁর প্রত্যাশা চকরিয়া-পেকুয়ার গণমানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। ইতিমধ্যে তিনি এলাকার গণমানুষের জনসমর্থন অর্জনে সক্ষম হয়েছেন। সাংসদ নির্বাচিত হয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের পরশে চকরিয়া-পেকুয়াকে একটি উন্নত ও আধুনিক মডেল উপজেলা হিসেবে ঢেলে সাজাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


