প্রচারণায় তুঙ্গে- প্রফেসর ড. আবু রেজা নদভী

ক্রাইম পেট্রোল বিডি প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জননন্দিত জননেতা প্রফেসর ড. আবু রেজা নদভী গণসংযোগ ও প্রচারণায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন।
তিনি ভোগ বিলাস ও টাকার পাহাড় গড়ার রাজনীতিতে বিশ^াসী নন। তাঁর কাছে রাজনীতি মানে মানবসেবা। আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয়ের মালা ছিনিয়ে আনার লক্ষ্যে প্রতিনিয়ত তিনি ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। খোঁজ খবর নিচ্ছেন গরিব দুখী মানুষের। সাতকানিয়া লোহাগাড়াবাসীর সুখে-দুঃখে, সময়ে-দুঃসময়ে, বিপদে-আপদে সব সময় সবার আগে তাঁর মত ছুটে আসবার কেউ কি আছে আর ? এলাকার সকল মানুষকে বুকভরে ভালোবাসেন তিনি। তাইতো মানুষও তাঁকে হৃদয় উজাড় করে শ্রদ্ধা করেন। ভালোবাসায় সিক্ত করেন বার বার। শিক্ষা, আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞায় তাঁর জীবন কানায় কানায় পূর্ণ। সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের নেতা কর্মীদের কাছে তিনি গ্রহণযোগ্য ও জনপ্রিয়। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে ও সাতকানিয়া-লোহাগাড়াকে আধুনিক ও উন্নত মডেল উপজেলায় পরিণত করতে তাঁর কোন বিকল্প নেই। তাই তিনি সকলের দোয়া ও সহযোগীতা প্রার্থনা করছেন। জীবনের বাকী সময়টুকু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়ে এলাকার গণমানুষের সেবা করে অতিবাহিত করতে চান।
গণসংযোগ ও প্রচারণার ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় অজ¯্র মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি মান্নান। প্রার্থীর সহযোদ্ধার ভূমিকায় তার ত্যাগ ও অনুরাগ অপরিমেয়। অনুষ্ঠান স ালনায় ছিলেন সাধারণ সম্পাদক তুহিন। সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন, প্রচার সম্পাদক আবচার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক হোচাইন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ও অন্যান্য নেত্রীবৃন্দ।